মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন লক্ষীরতন শুক্লা
দি নিউজ লায়ন ; রাজ্য রাজনীতিতে ফের তোলপাড়। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীত্বছেড়ে দিলেন লক্ষীরতন শুক্লা। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। মঙ্গলবার মন্ত্রীত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রসের বিধায়ক পদ থেকে আপাতত পদত্যাগ করেননি তিনি।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তৃণমূলে ভাঙ্গন চলছে। এর আগে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারসঙ্গেই তৃনমুলের প্রায় ১০ জন বিধায়ক, সাংসদ এবং নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই তৃণমূলের অন্দরে বিদ্রোহ চলছেই। এদিন লক্ষীরতন শুক্লা মন্ত্রীত্ব পদে ইস্তাফা দেওয়ার পরেই জোর জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়াচ্ছে তাহলে কি এবার লক্ষীরতন যোগ দেবেন বিজেপিতে?
ইতিমধ্যে লক্ষীরতন শুক্লার ইস্তাফাপত্র গ্রহন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লক্ষীরতনের মন্ত্রীত্ব ত্যাগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, যতো তাড়াতাড়ি মুখোশ খোলে ততোই ভালো। এদিকে লক্ষীরতনের ইস্তাফায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফে ফের সুর চড়িয়ে অভিযোগ তোলা হচ্ছে, তৃণমূলে কেউ আদর্শ নিয়ে কাজ করতে পারেন না।
তবে লক্ষীরতন শুক্লাকে নিয়ে গুঞ্জনের পারপদ যতোই চড়ুক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, লক্ষীর পদত্যাগে নেগেটিভ কিছু নেই। লক্ষী ভালো ছেলে। ও পদত্যাগপত্রে লিখেছে ও রাজনীতি ছেড়ে দিতে চায়। কারন ও খেলেধুলা নিয়ে থাকতে চায়। ওর সঙ্গে আমার শুভেচ্ছা রইলো।

Post a Comment